খবর লাইভ : কৃষক আন্দোলনের কথা তুলে ফের মোদি সরকারকে বিঁধলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, ‘কৃষক আন্দোলন ভাঙাতে ঠ্যাঙারে বাহিনী এনেছে কেন্দ্র। বাংলার কৃষকবন্ধু প্রকল্পে সবাই সাহায্য পায়। মুখে কেন্দ্র বলে গো রক্ষার কথা, আর আসলে ভালোবাসে না কৃষকদের।’
এদিন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি ব্রাত্য বসু। তিনি বলেন, ‘আয়ুষ্মান ভারত চালু হার ২ বছর আগে চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দিতে হয় রাজ্যকে। আর স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ টাকাই দেয় রাজ্য সরকার।’
সম্প্রতি রাজ্যে এসে সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গ তুলে এদিন ব্রাত্য বসু বলেন, ‘মহিলাদের নিয়ে কথা বলেন, কিন্তু সংসদে মহিলা সংরক্ষণ বিল আনেন না। বেটি বাঁচাও বেটি পড়াও বলেন, কিন্তু বাজেটে বরাদ্দ লবঢঙ্কা।’ এদিন মোদির রাজ্য গুজরাতের সঙ্গেও বাংলার তুলনা টানেন ব্রাত্য। তিনি বলেন, ‘গুজরাত মূল বাজেটের ২ শতাংশ মাত্র বরাদ্দ করে শিক্ষাখাতে। গুজরাতে অনেক শিক্ষক পেনশন পান না। সেখান থেকে লোক এসে রাজ্যের শিক্ষকদের নিয়ে কথা বলছেন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…