খবর লাইভ : অবশেষে একপ্রকার চাপের মুখে অবশেষে নতিস্বীকার করল চিন! গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনের সেনার সংঘর্ষে নিহত পাঁচ সেনার নাম প্রকাশ করল জিংপিং সরকার। যার মধ্যে দুই সেনা আধিকারিক রয়েছেন। এই শহিদদের বিশেষ স্বীকৃতি দেওয়া হবে বলে শি জিংপিংয়ের সরকার জানিয়েছে।
জানা গিয়েছে, গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনের সেনার সংঘর্ষে শহিদ হয়েছিল ২০ জন ভারতীয় সেনা। সে সময় চিন দাবি করেছিল, তাদের কোনও সেনা নিহত হয়নি। অবশেষে শুক্রবার, পিপলস লিবারেশন আর্মি নিহত ৫ সেনার নামের তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সেনাবাহিনীদের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত ওই পাঁচ সেনার নাম হল, মিলিটারি কম্যান্ডার রেজি মেন্টাল কম্যান্ডার কুই ফাবাও, চেন জিয়াংগ্রং, শিয়াও শিয়ায়ুন, ওয়াং জুয়ারনন ও চেন হংজুন।
যদিও গালওয়ান সংঘর্ষে নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ভারতীয়দের সেনার কথায় জনা ৩০ জন চিনা সেনা নিহত হয়েছিল সংঘর্ষে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…