Categories: State

নামখানায় অমিত শাহকে কালো পতাকা দেখালেন মহিলারা

খবর লাইভ : নামখানায় পরিবর্তন যাত্রার সূচনায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাস্থলে বাঁশের ব্যারিকেড ভেঙে ঢুকে কালো পতাকা দেখান একদল মহিলা। তাঁদের হটাতে রীতিমত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গোটা ঘটনায় যথেষ্ট বিব্রত বোধ করেন অমিত শাহ। পরে বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুরোনো পদ্ধতি। এভাবে মহিলাদের সামনে ঠেলে দিয়েছেন বিক্ষোভের জন্য। আপনারা চিন্তা করবেন না, শান্ত হয়ে বসুন।’
উল্লেখ্য, সভায় কারা ঢুকেছিল, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখানো হল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে যেভাবে অমিত শাহের সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটল, তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।
পরিবর্তন যাত্রার সূচনার পর
এদিন মৎস্য ব্যবসায়ী সুব্রত বিশ্বাসের বাড়িতে যান অমিত শাহ। সেখানেই মধ্যাহ্নভোজন সারেন তিনি। ডাল, ভাত, বেগুন ভাজা, সব্জি, ফুল কপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় সহকারে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ। এরপর কাকদ্বীপে রোড শোতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago