খবর লাইভ : মিঠুন চক্রবর্তীর পর এবার প্রসেনজিৎ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কী এবার টলিউডের হার্টথ্রব পা বাড়াচ্ছেন গেরুয়া শিবিরে?
জানা গিয়েছে, মঙ্গলবার, সরস্বতী পুজোর রাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ‘মহানায়ক’-ও তাঁকে সাদর অভ্যর্থনা জানান। দুজনের মধ্যে আধঘণ্টা আলোচনাও হয়। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে নিজের লেখা বই ‘অমিত শাহ এবং মার্চ অফ বিজেপি’ অভিনেতাকে উপহার দেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে। যদিও জল্পনা উড়িয়ে দিয়ে বিজেপি নেতার দাবি, এটা কেবলমাত্র ‘সৌজন্য আলাপচারিতা’। কোনও মন্তব্য করেননি প্রসেনজিৎ।
তবে প্রসেনজিতের রাজনীতিতে আগমনের জল্পনা আপাতত জিইয়ে রইল। আর বিধানসভা ভোটের প্রাক্কালে হঠাৎ করে টলিউডের অন্যতম ফার্স্ট ম্যানের বাড়িতে বিজেপি নেতার ‘সৌজন্য আলাপচারিতা’ নিয়ে জল্পনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিশেষত যখন এই ঘটনার ২৪ ঘণ্টা আগে সোমবার রাতে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সঙ্ঘ প্রধান হাজির হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘বহিরাগত’ তকমা ঘোচাতেই জনপ্রিয় বাঙালিদের সংস্পর্শে আসতে চাইছে গেরুয়া শিবির। আর মিঠুন বা প্রসেনজিতের মত বাঙালি ব্যক্তিত্ব যদি বিজেপিতে যোগ দেন তাহলে বিরোধীদের চাপে ফেলার পাশাপাশি পদ্ম শিবিরের ‘বাঙালি-অস্পৃশ্যতা’ অনেকটাই মোচন হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…