খবর লাইভ : যেতে যেতেও যাচ্ছে না শীত! এবার পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ফের শীতের আমেজ রাজ্যজুড়ে। তাপমাত্রার পারদও কিছুটা নিম্নগামী। আজ, বুধবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসে থেমে যায়। যদিও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। উত্তরবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…