@nkÅóê½ðrðÐt¯éðXÌX·PRúßãPPSOª²ëAs
খবর লাইভ : আতঙ্ক বাড়িয়ে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার রাতের এই ঘটনায় প্রাণহানি না-ঘটলেও আহত হয়েছেন শতাধিক মানুষ। এটা ১০ বছর আগে ঘটা ভূমিকম্পের ‘আফটারশক’ বলে জানিয়েছেন ভূ-তত্ত্ববিদরা।
জানা গিয়েছে, রবিবার রাতে জাপানের উত্তর-পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৭.৩। এই কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ফুকুশিমায় বহু জায়গায় ধস নেমেছে। টোকিয়ো শহরের বাড়িগুলিও কেঁপে উঠেছিল। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে বহু জায়গায়। অনেক জায়গায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এই ভূমিকম্পে অন্তত ১০৪ জন আহত হয়েছেন বলে জাপানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।
জাপানের জাতীয় ভূমিকম্প সংস্থার তরফে জানানো হয়েছে, ২০১১ সালে সেখানে যে ৯.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল, এটা তারই ‘আফটারশক’। এই ধরনের ‘আফটারশক’ আরও হতে পারে বলেও জানিয়েছে তারা। তবে এখনই সেখানে সুনামির কোনও আশঙ্কা নেই
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…