খবর লাইভ : নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম হয়ে মৃত্যু হয়েছে বাম যুব কর্মী মইনুল ইসলাম মিদ্যার। এবার তাঁর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার দুপুরে ফের বাম কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়াল পুলিশ। এবার রণক্ষেত্র চেহারা নিল মৌলালি চত্বর।
জানা গিয়েছে, মইনুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। মৌলালি মোড়ে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। গত বৃহস্পতিবারের মত জলকামানও ছোঁড়া হয়। বিক্ষোভকারীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশকর্মীর উর্দিও ছিঁড়ে গিয়েছে। বাম কর্মী ও পুলিশ খণ্ডযুদ্ধের জেরে প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। তারপর বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মইনুলের দেহ মৌলালিতে পৌঁছনোর অপেক্ষায় বাম ছাত্র-যুবরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…