Categories: International

করোনা ভ্যাকসিনের মাধ্যমে নতুন করে গড়ে উঠল ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক

খবর লাইভ : করোনা টিকার মাধ্যমে নতুন করে ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক গড়ে উঠল। করোনা মোকাবিলায় এবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে প্রচুর পরিমাণ ভ্যাকসিন পাঠাল ভারত। তাও আবার উপহার স্বরূপ। ভারতের এই পদক্ষেপে যারপরনাই আপ্লুত শেখ হাসিনার বাংলাদেশ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ওপার বাংলায় ভারতের তরফে বাংলাদেশকে উপহার হিসেবে প্রায় ২০ লক্ষ করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন করে মৈত্রীর সম্পর্ক পরিলক্ষিত হচ্ছে। কূটনীতিবিদদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে এরকম সদর্থক ভূমিকা বেশ কাজে আসবে।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও করোনা অতিমারীতে নাজেহাল। এদিকে, এই অতিমারী মোকাবিলায় অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। ইতিমধ্যে দেশে প্রস্তুত দুটি ভ্যাকসিন। দেশজুড়ে টিকাকরণও শুরু হয়েছে। তাই এবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago