Categories: National

এনএসএ প্রধানকে খুনের চক্রান্ত! জঙ্গিদের হাতে অজিত ডোভালের বাড়ি ও অফিসের ওপর একাধিক ফুটেজ

খবর লাইভ : জঙ্গিদের নিশানায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা! এনএসএ প্রধান অজিত ডোভালকে খুনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর ওপর নজরদারিও শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওয় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে ধৃত জঈশ জঙ্গিকে জেরা করেই এনএসএ প্রধান অজিত ডোভালকে খুনের পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে। যেখানে দেখা যাচ্ছে, ডোভালের বাড়ি ও কর্মস্থলের একাধিক ছবি রয়েছে। ওই জঙ্গি জেরায় জানিয়েছে, ২০১৯ সালের ২৪ মে সে শ্রীনগর থেকে বিমানে দিল্লি এসেছিল। এরপর ডোভালের অফিস ও বাসস্থানের একাধিক ভিডিও ফুটেজ হোয়াটসঅ্যাপে পাকিস্তানে থাকা জঈশ-ই-মহম্মদের প্রধানের কাছে পাঠানো হয়। তারপর পাকিস্তান বসেই ডোভালকে হত্যার ছক কষা বশ। শুধু তাই নয়, অজিত ডোভালকে হত্যার জন্য তাঁর অফিস ও বাড়ির সামনে একাধিকবার রেইকিও করা হয়েছে। এমনকি দিল্লির সর্দার প্যাটেল ভবন ছাড়াও আরও কিছু জায়গাকে হামলার জন্য বাছা হয়েছিল বলেও জানিয়েছে ওই জঈশ জঙ্গি। ২০১৬ সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই জঈশ জঙ্গিদের অন্যতম টার্গেট অজিত ডোভাল বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফেও এই বিষয়ে একাধিকবার ডোভালকে সতর্ক করা হয়েছিল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago