খবর লাইভ : মাত্র ৮ দিনেই ১ লাখ মানুষ ব্যবহার করেছেন ‘দিদির দূত’ অ্যাপ। তৃণমূলের পক্ষ থেকে ট্যুইটে এই সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের সুবিধা রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে তৃণমূল নেত্রীর সঙ্গে।
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি চালু হয় ‘দিদির দূত’ অ্যাপ। এই অ্যাপটি গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের সমস্যাগুলি লিখেও জানাতে পারবেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত তথ্যও মিলবে এই অ্যাপের মাধ্যমে। তৃণমূল সূত্রে খবর, দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সোনারপুর উত্তর ও দক্ষিণে এই অ্যাপের প্রচার করবেন। জনসংযোগ বাড়াতে ‘দিদির দূত’ নামে একটি প্রচারগাড়িরও উদ্বোধন করা হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…