খবর লাইভ : আজ দক্ষিণ ২৪ পরগনায় জোড়া কর্মসূচি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটি সভা, আরেকটি রোড শো করবেন। এদিন কুলপির ঢোলায় জনসভা করার কথা আছে অভিষেকের। এই এলাকায় তৃণমূল লোকসভা ভোটের ফলের নিরিখে ২৫ হাজার ভোটে এগিয়ে ছিল। কিন্তু লোকসভা ভোটের পর থেকে এই এলাকায় ক্রমশ শক্তি বাড়িয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে অভিষেকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এদিনই দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক। এই এলাকা সোনারপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই এলাকায় তৃণমূলের শক্তি অনেকটাই বেশি। বিধানসভা ভোটেও যাতে এই এলাকায় তৃণমূলের শক্তি অটুট থাকে, সেই লক্ষ্যেই এবার ঝাঁপাবেন তৃণমূল যুব সভাপতি। এর আগে সভা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে এবার আক্রমণ করেছেনই, এবার দীনেশ ত্রিবেদী সদ্য ইস্তফা দেওয়ায় এদিনের সভা থেকে নতুন কোনও বার্তা অভিষেক দেন কিনা, এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…