খবর লাইভ : নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা। কিন্তু বনধ ডাকলেও আগামিকাল, শুক্রবার স্কুল খুলছেই। পূর্ব ঘোষণা মতই আগামিকাল স্কুল খুলবে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং দীর্ঘ ১১ মাস পর অবশেষে স্কুল খুলবে।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘এতদিন পঠনপাঠনের জন্য সবাই উদ্বিগ্ন ছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিক্যাল ক্লাস কীভাবে হবে, সেকথা না ভেবে তাঁরা বনধ ডেকে বসলেন। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত বদল করব না। স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যেভাবে পঠনপাঠন শুরু করবেন, তাতে সবরকম সাহায্য করতে আমরা তৈরি।’ এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করা হবে। জোর করে স্বাভাবিক জনজীবন ব্যাহত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বাম যুব সংগঠনের কর্মীরা এদিন নবান্ন অভিযান করলে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বেশ কয়েকজন পুলিশকর্মী ও বাম কর্মী আহত হন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…