খবর লাইভ : শুধু কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, এবার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বৃহস্পতিবার ট্যুইটে সেই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস উপলক্ষে ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’, যা এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পড়ুয়ারা পেতেন, তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে। তিনি ট্যুইটে লেখেন, ‘বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত।’ সেই সঙ্গে বিজ্ঞান ও গবেষণার দুনিয়ায় বাংলা ও বাঙালি বিজ্ঞানীদের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘বিজ্ঞানের দুনিয়ার অনেক তাঁবড় নাম বিশ্বকে উপহার দিয়েছে বাংলা।’ তিনি বলেন, ‘এই বৃত্তির নাম দিয়েছিলাম আমিই। প্রতিবছর এই বৃত্তি পান বিজ্ঞান নিয়ে মেধাবী ছাত্রীরা। যাঁরা এই বৃত্তি পান, তাঁদের মাসে ২০০০ টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা করে ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার। এই বৃত্তি এবার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সবাইকে শুভেচ্ছা।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…