খবর লাইভ : এবারের বিধানসভা ভোটে প্রার্থী হতে চান না বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সেকথা জানিয়েছেন তিনি। ট্যুইট করেও ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন নিজেই। সেখানে না দাঁড়ানোর কারণ হিসাবে বয়স ও শারীরিক কারণকেই তুলে ধরা হয়েছে।
২০১১ সালে তৎকালীন শিল্পমন্ত্রী তথা বাম নেতা নিরুপম সেনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। নিরুপম সেনকে হারিয়েও দেন। সেবার রাজ্যের মন্ত্রীও হন রবিরঞ্জনবাবু। ২০১৬ সালে ফের ওই একই কেন্দ্র থেকে দাঁড়ান ও জিতে যান। কিন্তু দ্বিতীয়বার তাঁকে আর কোনও দফতর দেওয়া হয়নি। এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে রবিরঞ্জনবাবুর। সম্প্রতি শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে বর্ধমান দক্ষিণের এই বর্ষীয়ান বিধায়কের নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…