Categories: State

নয়া জল্পনা! বিধানসভায় মমতার সঙ্গে একান্তে সাক্ষাৎ দুই বিজেপি বিধায়কের

খবর লাইভ : বিধানসভা ভোটের মুখে নয়া জল্পনা। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে দেখা করলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। দুই বিজেপি বিধায়কের সঙ্গে মমতার এই সাক্ষাৎ ঘিরে তুমুল জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি দলবদল করছেন এঁরা। যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি।
জানা যাচ্ছে, হাউস চলাকালীন এদিন বিধানসভায় নিজের ঘরে যান মুখ্যমন্ত্রী। সে সময়ই মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করেন বিশ্বজিৎ দাস ও সুনীল সিং। শুধু তাই নয়, মমতার পা ছুঁয়ে প্রণামও করেন বিশ্বজিৎ দাস। এঁদের হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কারণ স্পষ্ট নয়। যদিও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বিধায়ক উন্নয়ন তহবিলের বিষয়ে আলোচনার জন্য দুই বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।’
উল্লেখ্য, বিশ্বজিৎ ও সুনীল দু’জনই একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন। পরে দলবদলে বিজেপি-তে যোগ দেন তাঁরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago