Categories: State

রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বালিতে

খবর লাইভ : বিজেপিতে যোগ দেওয়ার পর আজ, রবিবার প্রথম মিছিল করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এই মিছিলের শুরুতেই কালো পতাকা দেখলেন। শুধু তাই নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালাও পরানো হয়। রবিবার সকালে হাওড়ার বালিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন ডোমজুড়ে ‘আর নয় অন্যায়’ কর্মসূচীতে যোগ দিতে চলেছেন সেখানকার বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বালি থেকে দলীয় কর্মীদের সঙ্গে পদযাত্রা করে ডোমজুড়ের দিকে রওনা দেন তিনি। কিন্তু পদযাত্রার শুরুতেই ছন্দপতন ঘটে। বালি নিশ্চিন্দা থানা এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান বহু মানুষ। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনে তাঁর ছবিতে জুতোর মালাও পরানো হয়। তৃণমূল কর্মী-সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। যদিও সুকৌশলী রাজীব বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে গুরুত্ব দেননি। তাঁর দলের কর্মীদের কালো পতাকা দেখানোকে এড়িয়ে যেতে বলেন। তিনিও কালো পতাকাকে কোনওরকম পাত্তা না নিয়ে পদযাত্রা এগিয়ে নিয়ে চলেন। তার সঙ্গে সুর চড়িয়ে চলতে থাকে জয় শ্রীরাম ধ্বনি। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় তেমন কোনও গণ্ডগোল হয়নি। এবার বিজেপি কর্মী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম সভায় নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কোন নিশানায় বিঁধবেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago