খবর লাইভ : বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। রবিবার হলদিয়ায় বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস লাইনের উদ্বোধন করে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ব ভারতে গ্যাসের অভাবে শিল্পায়ন ধাক্কা খাচ্ছিল। নতুন প্রকল্প চালু হলে সেই সমস্যা মিটবে। কর্মসংস্থান বাড়বে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের জন্য দূষণের মাত্রা কমবে। নতুন প্রকল্পে হলদিয়ার ছবিটাই বদলে যাবে। এক দেশ, এক গ্যাস গ্রিডের প্রয়োজন আছে। বাংলা সহ পূর্ব ভারতের আর্থ-সামাজিক ছবি বদলে যাবে। আমদানি, রফতানির ক্ষেত্রে গুরুত্ব বাড়বে হলদিয়ার।’ এদিন হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনের সরকারি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই অনুষ্ঠান শেষ করেই দিল্লিতে ফিরে যান প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…