Categories: Sports

চিপকে ইংল্যান্ডকে যোগ্য জবাব দিতে পারল না কোহলি বাহিনী

খবর লাইভ : চিপকে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরাট রানের যোগ্য জবাব দিতে পারল না কোহলি বাহিনী। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত তৃতীয় দিনের শেষে করেছে ৬ উইকেটে ২৫৭ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৩২১ রানে পিছিয়ে আছে ভারত।
এদিন ডমিনিক বেস, জোফ্রা আর্চারের সামনে দাঁড়াতেই পারল না কোহলিরা। এদিন ভারতের পক্ষে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। এদিন শেষপর্যন্ত লড়াই জারি রেখেছেন চেন্নাইয়ের দুই ছেলে ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। এদিন ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও শুভমন গিল ৫০ রানের মধ্যে আউট হয়ে যান। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেও বেশিক্ষণ ক্রিজে টেকেনি। এরপর পূজারা ও পন্থ ভারতের ইনিংস কিছুটা হলেও এগিয়ে নিয়ে যায়। পূজারা ১৪৩ বলে ৭৩ রান করে আউট হন। অন্যদিকে, পন্থ ৮৮ বলে অনবদ্য ৯১ রান করে আউট হন। দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৬৮ বলে ৩৩ রান করে ক্রিজে টিকে আছেন ওয়াশিংটন সুন্দর। সেই সঙ্গে অশ্বিন ৮ রান করে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে ভারত তাদের প্রথম ইনিংসে কত রান যোগ করতে পারে, এখন সেটাই দেখার। ডমিনিক বেস ৪টি আর জোফ্রা আর্চার ২টি উইকেট পেয়েছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago