Categories: District

সৌমিত্র খাঁ-র বাইক মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের

খবর লাইভ : বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বাইক মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে। সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখিয়ে বিরুদ্ধ স্লোগান দেখান তৃণমূল সমর্থকরা। পাল্টা স্লোগান দিয়ে মুখোমুখি হন বিজেপি সমর্থকরাও। তবে পুলিশ তত্পর হওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো হয়েছে। বিজেপি নেতার বাইক মিছিল আটকেও দেয় পুলিশ।
জানা গিয়েছে, এদিন কোন্নগরের জোড়াপুকুর থেকে হুগলির চাঁপদানি পর্যন্ত একটি বাইক মিছিলের আয়োজন করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। মিছিল শুরুর আগেই জোড়াপুকুর এলাকায় টাঙানো হয় কালো পতাকা, এলাকায় বিজেপি নেতাদের ছবিতে কালি লেপে দেওয়া হয়। তারপর বিজেপি মিছিল বের করতেই এলাকায় জড়ো হয়ে যায় কয়েকশো তৃণমূল সমর্থকও। সৌমিত্রর স্ত্রী চলে যাওয়া নিয়ে তাঁকে ব্যাঙ্গ করে গান বাজানো হয়। বিজেপি সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে শুরু করে। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। তবে পুলিশের হস্তক্ষেপে কোনওক্রমে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো যায়।
এরপর কোন্নগরের ভারত পেট্রোল পাম্প মোড়ে সৌমিত্রর বাইক মিছিল আটকে দেয় পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানায়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাইক মিছিল নিষেধ। গাড়ি থেকে সৌমিত্র বাইক মিছিলকে রাস্তা ছাড়তে বললেও তাতে কান দেয়নি পুলিশ। শেষপর্যন্ত ওই এলাকায় বাইক রেখেই গাড়িতে চড়ে এগিয়ে যান বিজেপি সমর্থকরা। তবে পুলিশ বাইক মিছিল আটকালেও পায়ে হেঁটে মিছিল হবে বলে জানিয়ে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago