Categories: District

নাড্ডার রোড শো-র পাল্টা মালদহে সভা করবেন মমতা

খবর লাইভ : বিজেপির রথযাত্রা ও রোডে শো-র পাল্টা মালদহে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি মালদহে একটি সভা করবেন তিনি।
শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো শেষে মুখ্যমন্ত্রীর সভা করার কথা ঘোষণা করেন মালদহের তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর। বিজেপিকে ঠেকাতে তৃণমূল প্রস্তুত দাবি জানিয়ে এদিন মৌসম সংবাদমাধ্যমকে বলেন, ‘বিজেপি কতটা কৃষক দরদী তা সবাই ধরে ফেলেছে। তবে মানুষকে কোনওভাবেই যাতে ভুল বোঝাতে না পারে, সে জন্য ৬-৮ ফেব্রুয়ারি পর্যন্ত পথে নামবে জয়হিন্দ বাহিনি, তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল। আর ১০ তারিখ দিদি তো মালদহে আসছেনই। আমরা বিজেপিকে রোখার জন্য তৈরি।’
উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে ছিল রাজ্যে তিন জেলা–বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদহ। মূলত যেসব জায়গাগুলিতে শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন সেইসব জায়গাগুলবিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এর ওপর বিজেপির সর্বভারতীয় সভাপতি রথযাত্রার সূচনা করে মালদহের ইংরেজবাজারে একটি বিশাল রোডে শো করেন। তারই পাল্টা জবাব দিতে রথযাত্রার রেশ কাটার আগেই তৃণমূল নেত্রী মালদহে সভা করতে উদ্যত হয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago