খবর লাইভ : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষেও কলকাতা সহ সমগ্র বঙ্গে শীতের দাপট অব্যাহত। যদিও গত কয়েকদিনের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। কিন্তু শীতের আমেজ অব্যাহত। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এরকমই শীতের দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। জেলাগুলির পারদ আরও নীচে, ১০-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রেকর্ড বলছে, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলার মানুষ এরকম জাঁকিয়ে শীত উপভোগ করেছিলেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস। তিনি জানান, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে শীতের দাপট বজায় থাকবে। আর জেলাগুলিতে হাড়হিম ঠাণ্ডা মালুম হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…