Categories: State

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, কটাক্ষ মমতার

খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের তৈরি বাজেটকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘আসলে এটা ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।’ এদিন কেন্দ্রকে তুলোধোনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘রেল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে। কোনদিন হয়তো নোটবন্দির মতো ব্যাঙ্ক বন্দি করে দেবে।’ এদিন বিমা ক্ষেত্রে বেসরকারিকরণের তীব্র নিন্দা করে মমতা বলেন, ‘এবার বিমা ক্ষেত্রকেও বেসরকারিদের হাতে তুলে দিচ্ছে। বিমা টাকা পাবেন তো?’ এদিন মুখ্যমন্ত্রী অভিযোগের সুরেই বলেন, ‘অসংগঠিত ক্ষেত্রের জন্য কিচ্ছু নেই বাজেটে।’ এই বাজেটকে ‘হুক্কাহুয়া বাজেট’ বলে কটাক্ষ করে এদিন তৃণমূল নেত্রী জানান, দেশটাকে বিজেপি বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছে। ভবিষ্যতে ভাত, ডাল, আলুসেদ্ধ জুটবে কিনা, তার কোনও নিশ্চয়তা নেই।’
এদিন প্রস্তাবিত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা জানান। কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা সংস্কারের কথাও বলেন। কেন্দ্রের রাস্তা তৈরিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির সভা থেকে বলেন, ‘এখন বলছে গ্রামীণ রাস্তা বানাবে। সব রাস্তা তৈরি হয়ে গিয়েছে। কোনও দরকার নেই। ভোটের আগে নাকি বাংলায় রাস্তা বানাবে! বাংলায় করতে হবে না। আমি রাস্তা করে দেব।’ সেইসঙ্গে সভা থেকেই মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, যে সব কৃষক আন্দোলনে বসে আছেন, এই রাস্তা তৈরির টাকা তাঁদেরকে দিয়ে দেওয়ার জন্য। এদিন কেন্দ্রের প্রথম পেপারলেস বাজেট নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘প্রথম পেপারলেস বাজেট বলছে! সব কাগজ কোথায় লুকিয়ে দেবে, আর কেউ খুঁজেও পাবে না।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago