খবর লাইভ : রাজ্যে সরকারি পরিকাঠামো তৈরিতে অংশ নিতে আগ্রহী টাটা। নবান্ন সূত্রে এমনই খবর মিলেছে। রাজ্য সরকারকে চিঠি দিয়ে আগ্রহ প্রকাশের কথা জানিয়েছে টাটা প্রজেক্টস। সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে আগ্রহ প্রকাশের কথা জানিয়েছেন সংস্থার পূর্বাঞ্চলীয় কর্ণধার শান্তনু বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে টাটার এই আগ্রহ প্রকাশ তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। সিঙ্গুর আন্দোলনের পর থেকে এই রাজ্যে তৃণমূল সরকারের সঙ্গে টাটাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তবে এবারে পরিস্থিতি পাল্টাতে চায় টাটা গোষ্ঠী। এর আগে রাজ্যে শিল্পায়নের হাল নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল টাটা গোষ্ঠী। এবার সেই টাটারাই রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল। যা ভোটের আগে তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন বলেই মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…