Categories: State

আগামী সপ্তাহে ফের রাজ্যে অমিত শাহ

খবর লাইভ : আজ আসার কথা থাকলেও দিল্লি বিস্ফোরণের জেরে সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি ফের রাজ্যে আসছেন। আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন শাহ। শনিবার নিজেই এই কথা ফোনে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিজেই। এদিন ঠাকুরনগরে বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা পৌঁছোনোর পর বিক্ষোভ দেখাতে শুরু করেন মতুয়ারা। মুকুল, কৈলাসদের সঙ্গে বৈঠক করেন শান্তনু। তখনই ফোন করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ফোন লাউটস্পিকারে দিতে বলেন। এরপর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আমি ঠাকুরনগরে যাব। মঞ্চ খুলতে বারণ করছি। আপনাদের বিব্রত হওয়ার কারণ নেই।’
শাহের সফর বাতিল হওয়ায় আছড়ে পড়ে ক্ষোভ। শনিবার ঠাকুরনগরে এসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়া সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনটি পাশ হয়ে গেলেও এখনও কার্যকর করা হয়নি। সে বিষয়ে শাহ কী বলেন, তাতে তাঁদের কতটা সুবিধা হতে পারে, সেসব উত্তর পাওয়ার আশায় ছিলেন মতুয়া ভক্তরা। কিন্তু সবই বিফলে গেল। বেলা বাড়তেই ঠাকুরনগরে তাঁরা বিক্ষোভ দেখান। দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের বঙ্গ সফর বাতিলের বিষয়টি খুব সহজভাবে নেননি তৃণমূল পরিচালিত মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা ঠাকুর। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘মতুয়াদের দেওয়ার মতো কেন্দ্রের হাতে কিছুই নেই। তাই স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না। এসেই বা মতুয়াদের কী আশ্বাস দিতেন? আইনটা নিয়ে কিছুই তো ওঁদের বলার নেই। এখন সামনে ভোট। তাই নানা কথা বলছেন তাঁরা। কিন্তু কাজের বেলায় নেই। উনি না আসতে পারলে প্রতিনিধিদলকে তো পাঠাতে পারতেন। কিন্তু তাও করলেন না। এটা মতুয়াদের সঙ্গে বড়সড় বিশ্বাসঘাতকতা।’ মতুয়া ভক্ত সুদেব ঘোষ হতাশাজনক কণ্ঠেই বলেন, ‘ওঁর কথা শোনার জন্য এসেছিলাম অনেক দূর থেকে। কিন্তু এখন খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago