খবর লাইভ : গাজিপুর সীমানায় ক্রমেই জোরদার হচ্ছে কৃষক আন্দোলন। হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ থেকে প্রচুর কৃষক গাজিপুর সীমানায় এসে জড়ো হয়েছেন। এই পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে কৃষকদের গাজিপুর থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল যোগীর প্রশাসন। মোতায়েন করা হয়েছিল বিশাল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। বিক্ষোভস্থলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল। আন্দোলনকারী কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না কেন্দ্র তিন কৃষি আইন প্রত্যাহার করছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে। যোগী প্রশাসন যদি পুলিশ ব্যবহার করে তাহলে আত্মহত্যার হুঁশিয়ারিও দেন ওই কৃষক নেতা। দাবি করেন, আরও কৃষক গাজিপুরে যোগ দেবেন। শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন তিনি। বক্তৃতা দিতে দিতে কেঁদেও ফেলেন। এরপরই হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশ থেকে প্রচুর মানুষ জমায়েত হন গাজিপুর সীমানায়। কৃষকদের সমর্থনে রাতেই হরিয়ানার জিন্দে হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…