Categories: State

আজ রাজ্যে অমিত শাহ, শনি-রবি ঠাসা কর্মসূচি

খবর লাইভ : আজ ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ রাত ১১টায় কলকাতায় পৌঁছাবেন তিনি। এরপর শনি ও রবি সরকারি ছাড়াও একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। শাহের এবারের কর্মসূচিতে ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে। সেখানে একটি জনসভাও করার কথা রয়েছে তাঁর। আসন্ন বিধানসভা ভোটে মতুয়াদের ভোট যাতে বিজেপির দিকেই যায়, তা নিশ্চিত করতেই শাহের ঠাকুরনগরে যাওয়া বলে রাজনৈতিক মহলের মত। পাশাপাশি তাঁর হাওড়ার ডুমুরজলাতেও সভা করার কথা। বিজেপি সূত্রে খবর, সেই সভায় অন্য দল থেকে আসা বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে।
এদিন রাতে কলকাতায় পৌঁছোনোর পর শনিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শাহ। এরপর বিমান বন্দর থেকে হেলিপ্যাডে পৌঁছে যাবেন মায়াপুরে। শনিবার সকাল ১১টায় মায়াপুর মন্দিরে পৌঁছোবেন। সেখানেই মধ্যাহ্ন ভোজন সারবেন তিনি। শনিবারই দুপুরে ঠাকুরনগরে যাবেন শাহ। সেখানে একটি জনসভা করার কথা আছে। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। জানা গিয়েছে, সেখানে বৈঠক করবেন বিজেপির মিডিয়া সেলের কর্মীদের সঙ্গে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা শাহের। এরপর রবিবার শাহ যাবেন রাসবিহারীতে ভারত সেবাশ্রম সংঘে। সেখান থেকে বিদ্যাসাগর স্ট্রিটে বিদ্যাসাগরের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে শাহ যাবেন ডুমুরজলায় একটি জনসভায়। সভায় অংশ নেওয়ার পর যাবেন উলুবেড়িয়ার খলিসানি গ্রামে। এরপর উলুবেড়িয়াতেই রোড শো করার কথা তাঁর। রোড শো সেরে সেদিনই রাজারহাটের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। এরপর রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে তাঁর এই কর্মসূচিতে বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে পূর্ত দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু তার কোনও উত্তর এখনও আসেনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago