খবর লাইভ : অবশেষে দল বদল করতে চলেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া। শনিবার ডুমুরজলা স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন তিনি। এমনটাই সূত্রের খবর। রাজনৈতিক মহলের খবর, বালি বিধানসভা কেন্দ্র থেকেই এবারে প্রার্থী হবেন বৈশালী।
গত সপ্তাহে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বৈশালী ডালমিয়া বলেছিলেন, ‘আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, তাঁদের থেকে অন্য দল থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেন। ভাল হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম, দলের মধ্যে উইপোকারা যাঁরা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না, তাঁদের সরিয়ে দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তির মানুষের জায়গা নেই। নেতাদের সঙ্গে সঙ্গে এবার স্বচ্ছ ভাবমূর্তির ভোটাররাও সরে যাবে।’ বৈশালী ডালমিয়া এই ধরনের বক্তব্যের পর রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়, তাহলে কি বৈশালী চলে যাচ্ছেন তৃণমূল ছেড়ে। উল্লেখ্য, যেদিন বৈশালীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়, সেদিন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
এরই মধ্যে বৈশালীর বহিষ্কারের খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে উৎসব শুরু হয়ে যায়। ঢাক ঢোল পিটিয়ে মিষ্টিমুখ করাও চলে। তৃণমূলের যুব সাধারণ সম্পাদক কৈলাস মিশ্র বৈশালী বিজেপিতে দাঁড়ালে তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এবার বৈশালী সত্যি সত্যি বিজেপিতে যোগ দিলে বালির ভোট যে জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…