খবর লাইভ : চলতি মাসের শেষে ৩০ জানুয়ারি ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ঠিক আগের দিন ২৯ জানুয়ারি কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের সাংসদ, বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়টি স্পষ্ট নয়। শাহের সফরের ঠিক আগের দিন বৈঠক ডাকাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপি সূত্রে খবর, শাহের এবারের সফরেও আগের বারের মতোই ঘটনা ঘটতে পারে। শাসক দল থেকে ১০ জন নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। এর মধ্যে বিধায়ক, সাংসদরাও রয়েছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী বৈঠক ডেকে দলের সাংসদ, বিধায়কদের মনোভাব যাচাই করে নিতে চাইছেন। ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা বেসুরো গাইতে শুরু করেছেন। দলের বিভিন্ন কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। লক্ষ্মীরতন শুক্লাও মন্ত্রিসভা ও দল দুই-ই ছেড়েছেন। দলের একের পর এক বিধায়কদের মনোভাব কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল শিবিরে। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি ওই বৈঠক থেকে কী বার্তা দেন, এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…