খবর লাইভ : চলতি মাসের শেষে ২৮ থেকে ৩০ জানুয়ারি বাস ধর্মঘট আপাতত স্থগিত হলেও এরই মাঝে এবার পরিবহণ দফতর অভিযানের ডাক দিল ট্রাক মালিকদের সংগঠন। ২৯ জানুয়ারি এই কর্মসূচির ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় জানান, ‘এর আগে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। ট্রাক ধর্মঘট করেছি। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই জোটেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্রার্থনা জানিয়েছি। কিন্তু আমাদের সঙ্গে দেখা করার মতো সদিচ্ছা তাঁর নেই। বাধ্য হয়েই পরিবহণ দফতর অভিযান ডাক দিয়েছি আমরা।’ তিনি জানান, ‘করোনা আবহে পরিবহণ ব্যবসা শেষের পথে। ট্রাক মালিক হিসাবে পরিবহণ ব্যবসায় আর টিকে থাকা যাচ্ছে না। করোনা আবহে প্রতিটি রাজ্য যেখানে বিভিন্ন করের ওপর ছাড় ঘোষণা করেছে, সেখানে পশ্চিমবঙ্গে উলটো চিত্র। ছাড় তো হলই না। উলটে উপরন্ত প্রতিটি জিনিসের ওপর পেনাল্টি শুরু হল। এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…