খবর লাইভ : ৭২তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে শুরু হল অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ। মঙ্গলবার জমির মাটি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায় ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট।
ট্রাস্টের একাংশ অবশ্য চেয়েছিল যাতে ২৬ জানুয়ারি দিনটিতেই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। যেহেতু এই দিনে সংবিধান কার্যকর হয়েছিল, তাই এদিনটিকে বেছে নিয়েছিলেন ট্রাস্টের সদস্যরা। তবে এদিন মন্দির নির্মাণের কাজ শুরু হলেও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি। মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এরপর নকশা অনুমোদনের জন্য পাঠানো হবে। ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি জানান, মাটি পরীক্ষা ও নকশা অনুমোদনের কাজ শেষ হলেই মসজিদ তৈরির কাজ শুরু হয়ে যাবে। উল্লেখ্য, ২০১৯ সালে নভেম্বর মাসে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। সেখানে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…