Categories: State

নেতাজির জন্মজয়ন্তী পালনের ৪৮ ঘণ্টা পরও অপরিচ্ছন্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল

খবর লাইভ : নেতাজির জন্ম জয়ন্তী পালনের পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা শহরের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই করুণ দশা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
আর পাঁচটা দিনের মতো প্রাত:ভ্রমণকারীরা যান ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। তাঁদের অভিযোগ, ভিক্টোরিয়ার বিভিন্ন জায়গায় এখনও ফাঁকা জলের বোতল, খাবারের প্যাকেট, ময়লা ফেলার প্যাকেট পড়ে আছে। রবিবারের পর সোমবারও চিত্রটা একটুও বদলায়নি। এই খবর কানে আসতেই ট্যুইটে এর প্রতিবাদ করেন যাদবপুরের সাংসদ। তিনি ট্যুইটে লেখেন, ‘একটি অনুষ্ঠানের আয়োজন করলে হেরিটেজ ভবন পরিষ্কারের দায়িত্ব থাকে আপনাদেরই। এটা দায়িত্ববোধের পরিচয়। আমরা সকলেই জানি ভিক্টোরিয়াতে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র আপনারা বলেই কি এই নিয়ম ভাঙা হল? একই সঙ্গে মিমি লেখেন, ‘সব সময় ব্যাপারটা রাজনীতিকেন্দ্রিক নয়। কিছু নীতিবোধও থাকে। তা যদি সেদিন ভিক্টোরিয়ায় আসা অতিথিদের থাকত, তবে দৃশ্য দূষণ আটকানো যেত।’ নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠে, যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এবার ভিক্টোরিয়ায় আসা ওইদিনের অতিথিদের দায়িত্বজ্ঞান নিয়েই প্রশ্ন তুললেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago