খবর লাইভ : স্টেন্ট বসানোর পর আপাতত স্থিতিশীল রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল জানান, ভালো আছেন সমবায় মন্ত্রী। পরিবার সূত্রে খবর, ৬০ বছরের বেশি বয়সী অরূপ রায়ের হাইপারটেনশন, ডায়াবেটিস আছে। প্রতিনিয়ত তাঁকে সাবধানে থাকতে হয়। গত শনিবার সকালেই প্রথম অসুস্থতা বোধ করেছিলেন। তবে তখন অবশ্য তাঁকে হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি হয়নি। পরে রবিবার ভোর থেকে অসুস্থতা বাড়তে থাকে। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে বেশ কয়েকদিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই হৃদজনিত সমস্যা নিয়ে এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকেও স্টেন্ট বসাতে হয়। এখন তিনি সুস্থ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…