খবর লাইভ : দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন বিজেপি নেতারা। কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতায় আসার আগেই বেআইনি কাজে জড়িয়ে পড়ছেন খোদ বিজেপি নেতারাই। এবার বেআইনিভাবে মাটি কাটার ঘটনায় নাম জড়াল বিজেপির এক নেতার। যিনি বিজেপির হুগলি জেলার সংখ্যালঘু শাখার সভাপতি। সম্প্রতি হুগলির রমানাথপুর এলাকায় একটি মাটির গাড়ির ধাক্কায় আহত হন এক যুবক। বেআইনিভাবে রমানাথপুর এলাকায় একের পর এক মাটির গাড়ি চলার ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভগবতীপুর এলাকার বাসিন্দাদের। এই বিষয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ জানিয়েছেন এলাকার লোকজন। কিন্তু তারপরও কোনও সুরাহা হয়নি। যে মাটি মাফিয়ার গাড়িতে ধাক্কা লেগে আহত হন ওই যুবক তাঁর নাম পল্টু। পল্টুকে ফোন করা হলে তিনি জানান, ওই এলাকায় বেআইনিভাবে মাটি কাটার কাজ চালাচ্ছেন শেখ আসফার হোসেন। হুগলি জেলা বিজেপির সংখ্যালঘু শাখার সভাপতি আসফার অবশ্য খবর না করার জন্য অনুরোধ করেন। বিনিময়ে অর্থের প্রলোভন দেখান। তিনি বলেন, ‘খবরটা করতে হবে না। চেপে যান। আপনাকে সব কিছু দিয়ে সাহায্য করব।’ পল্টু জানিয়েছেন, ওই মাটি শুভ নামে এক ব্যক্তিকে বিক্রি করা হচ্ছে। বিজেপির এক নেতা জানান, দলের উচিত এই ধরনের নেতাকে দল থেকে বহিষ্কার করা। তৃণমূল আসফারের পদত্যাগ দাবি করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…