খবর লাইভ : কৃষক আন্দোলন শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়, এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রও। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে নাসিকে জড়ো হন হাজার হাজার কৃষক। শনিবার ১২০০ কৃষক পায়ে হেঁটে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। গন্তব্য মুম্বাইয়ের আজাদ ময়দান। আজ সেখানেই তাঁদের পৌঁছনোর কথা। এই আজাদ ময়দানেই ৩ দিনের ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার প্রতিবাদী কৃষকরা মিছিল করে যাবেন রাজভবনে। সেখানে স্মারকলিপি জমা দেবেন। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে হাজির থাকবেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার, কংগ্রেসের রাজ্য সভাপতি বালাসাহেব থোরাট, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে সহ একাধিক বাম নেতা। মুম্বাইয়ে কৃষকদের এই প্রতিবাদী কর্মসূচি সম্পর্কে সংযুক্ত কিষাণ মোর্চার সভাপতি ড: অশোক ধাওয়াল জানান, তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতেই মুম্বাইয়ে কৃষকদের এই কর্মসূচি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…