আজ সর্বদল বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন, স্থির হল ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ

খবর লাইভ : সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন স্থির হয়েছে আজ। করোনা বিধি মেনে কী ভাবে ভিড় এড়িয়ে কাজ সম্পন্ন করা যায়, তার ব্যবস্থা করবে কমিশনই।

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় বিধানসভা ভোট। কাজেই প্রস্তুতির জন্য হাতে সময় অনেক কম। তাই এদিন সর্বদল বৈঠকে করে সকলের মতামত জানেত চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠক শেষে আরিজ আফতাব  জানান, ১৮ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশিত হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম সংশোধন, নাম তোলা, বাদ দেওয়ার মতো কাজগুলি করা যাবে। আগামী বছর ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ওই তালিকায় যাদের নাম থাকবে, তারাই ভোট দানের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের এক জন করে বিএলও থাকবেন। সপ্তাহে দু’দিন করে চলবে সংশোধনের কাজ। কন্টেনমেন্ট জোন এলাকার কথা মাথায় রেখে রাজ্যে ৯৯টি বুথ বাড়ানো হচ্ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago