Categories: National

গেরুয়া শিবিরের রোষের মুখে বিগ-বি! এফআইআর দায়ের, কারণ কী জানেন?

খবর লাইভ: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। মঙ্গলবার অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহারাষ্ট্রের লাতুর জেলার ঔসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার। এছাড়া সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন-এর বিরুদ্ধেও লাতুর থানার পুলিশের কাছে নালিশ করেছেন তিনি।
বিধায়কের অভিযোগ, জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের একটি পর্বে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করেছেন অমিতাভ। এমনকি হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ তৈরির করারও চেষ্টা হয়েছে।

 

ঠিক কী ঘটেছিল ওই শো-এ?
‘কৌন বনেগা ক্রোড়পতি’ দ্বাদশ সিজনের কর্মবীর স্পেশ্যাল এপিসোড ঘিরেই যত অভিযোগ। তা নিয়ে আস্ত দু’পাতার দীর্ঘ অভিযোগপত্র জমা দিয়েছেন অভিমন্যু। ওই এপিসোডে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন সমাজকর্মী বেজওয়াডা উইলসন এবং অভিনেতা অনুপ সোনি। তাঁদের প্রতি অমিতাভের প্রশ্ন ছিল, ১৯২৭-এর ২৫ ডিসেম্বর বি আর অম্বেদকর এবং তাঁর অনুগামীরা কোন গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন? ৬ লক্ষ ৪০ হাজার টাকা পুরস্কার মূল্যের ওই প্রশ্নের উত্তরে চারটি অপশন ছিল। এ) বিষ্ণুপুরাণ, বি) ভগবত গীতা, সি) ঋকবেদ এবং ডি) মনুস্মৃতি। ওই অপশনের উত্তর না পেয়ে অমিতাভ বলেছিলেন, ‘১৯২৭ সালে প্রাচীন হিন্দু গ্রন্থ মনুস্মৃতির নিন্দা করেছিলেন অম্বেদকর। যা আদর্শগতভাবে বর্ণবৈষম্য ও অস্পৃশ্যতাকে ন্যায়সঙ্গত মনে করে। তিনি মনুস্মৃতির অনুলিপিটি পুড়িয়ে ছিলেন।’ অমিতাভের ওই ব্যাখ্যাতেই ক্ষোভ বিজেপি বিধায়কের। অভিমন্যুর দাবি, ‘অভিনেতার ওই প্রশ্নের মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে যেন হিন্দু ধর্মগ্রন্থগুলি পুড়িয়ে ফেলাই উচিত এবং হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে শত্রুতার মনোভাব সৃষ্টি করাই তাঁর আসল উদ্দেশ্য।’
তবে নেটিজেনদের পাশাপাশি এই ঘটনায় অমিতাভের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। সকলেরই দাবি, অভিনেতার বক্তব্যকে বিকৃত করে হিন্দুত্ববাদ উস্কে দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক অভিমন্যু।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago