Categories: National

দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন জনসভায় বিহারের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা পিঁয়াজ!

খবর লাইভ: নীতীশ বয়কটের ডাক উঠেছে আগেই। মুখ্যমন্ত্রী পদে থেকে রাজ্যের কিছু সংখ্যক মানুষের কাছে লাঞ্চিত হতে হয়েছে বহুবার। এবার যেন ক্ষোভের পারদ চরমে পৌঁছল। নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন যখন বিহারবাসী মাস্ক, ভোটার আইকার্ড নিয়ে ভোট দিতে ব্যস্ত, ঠিক সেই সময় এক প্রতিবাদী যুবক ভরা জনসভা থেকে ‘পচা পিঁয়াজ’ ছুঁড়ে দিল বিহারের তিনবারের বিজেতা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে। মুখ্যমন্ত্রীর সামনে তাঁর প্রকাশ্য অভিযোগ, ‘রাজ্যে মদের কারবার রুখতে ব্যর্থ নীতীশ সরকার।’
সংবাদসংস্থা এএনআই-এর একটি ভিডিও ট্যুইট সূত্রে খবর, মঙ্গলবার বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন তৃতীয় দফা নির্বাচনের আগাম প্রচার সাড়তে বিহারের মধুবনীর একটি জনসভায় যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। সেই জনসভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী বেকারত্ব ইস্যু নিয়ে মুখ খুলতেই দর্শকদের মধ্যে থেকে এক যুবক তাঁকে লক্ষ্য করে পচা পিঁয়াজ ছুঁড়তে শুরু করেন। তড়িঘড়ি ভিড়ের মধ্যে থেকে ওই যুবককে খুঁজে বের করে নীতীশের নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে বিরক্ত হয়ে উঠেছিলেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী। তবু মাথা ঠাণ্ডা রেখে কিছুটা অভিমানের সুরে নিরাপত্তারক্ষীদের তিনি নির্দেশ দেন, ‘ওঁকে ছেড়ে দিন।’ এরপর ওই যুবকের উদ্দেশ্যে নীতীশকে বলতে দেখা যায়, ‘আপনারা যত খুশি ছুঁড়তে পারেন।’ তবে তাতে অবশ্য চিড়ে ভেজেনি! ওই যুবকও প্রতিবাদের সুরে পাল্টা বলতে থাকে, ‘রাজ্যে এখনও খোলাখুলি মদ বিক্রির রমরমা চলছে। আপনি কিচ্ছু আটকাতে পারেননি।’
প্রসঙ্গত, এর আগেও চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নীতীশকে একাধিকবার লাঞ্চিত হতে হয়েছে। কখনও তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছে, তো কখনও তাঁর সভায় ‘লালু জিন্দাবাদ’, ‘নীতীশ কুমার গো ব্যাক’এর মত স্লোগান তোলা হয়েছে। এবার নির্বাচনের দিন সরাসরি নীতীশের সভায় তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা পিঁয়াজ।
অন্যদিকে, বিহার নির্বাচন কমিশন সূত্রে খবর, মধ্য বিহারের ৯৪টি আসনে ভোট গ্রহণ হয়েছে আজ। লড়াইয়ের ময়দানে রয়েছিলেন ১৫০০জন প্রার্থী। আজ মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৫১ শতাংশ, ভোট দিয়েছেন তেজস্বী যাদব এবং নীতীশ কুমারও।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago