লন্ডনের লিসেস্টার স্কোয়ারে বসছে এসআরকে-কাজলের ব্রোঞ্জ মূর্তি
খবর লাইভ : কালজয়ী রোম্যান্টিক, কৌতুক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর ২৫ বছর পূর্ণ হল। এখনও আগের মতই অমলিন এই ছবিটি।
শাহরুখ এবং কাজল অভিনীত ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়া প্রযোজিত এই ছবিটি দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট তো বটেই, সিনেমা বিশারদেরও প্রশংসা কুড়িয়েছিল। তাই চলচ্চিত্রটির ২৫ বছর গৌরবময় বছর পূর্তি উপলক্ষে হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স সম্প্রতি ঘোষণা করেছে, লন্ডনের লিসেস্টার স্কোয়ারে ‘লিড জুটি’র একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হবে।
‘ডিডিএলজে’-র ‘লিড জুটি’ ব্রোঞ্জমূর্তি গড়া হলে ভারতীয় চলচ্চিত্র জগতে তা ঐতিহাসিক হয়ে থাকবে।
‘সিন্স ইন দ্য স্কোয়ার’-এ সর্বশেষ সংযোজন হয়েছে হ্যারি পটার। এছাড়াও রয়েছে ‘লরেল এবং হার্ডি’, জেনি কেলির ‘সিংগিন ইন দ্য রেইন’, ‘ওয়ান্ডার ওম্যান’ এর মত সিনেমাগুলির মুহূর্তবন্দী ব্রোঞ্জের মূর্তি।
ভারতীয় সিনেমা জগতে ‘ডিডিএলজে’ দীর্ঘদিনের মাইলস্টোন হয়ে রয়েছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি সেই সময় একটি ‘কাল্ট ক্লাসিক’ হিসাবে বিবেচিত হয়েছিল। সিনেমাটির এতটাই ক্রেজ, যে মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এই ছবি দু’দশকের ওপর চলে আসছে। ছবিটির ২০ বছরের উদযাপনের সময়, শাহরুখ খান এবং কাজল এই মারাঠা মন্দির সিনেমা হলে উপস্থিত থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
শাহরুখ, কাজল ছাড়াও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অমরিশ পুরী, অনুপম খের, ফরিদা জালাল, হিমানি শিবপুরী, সতীশ শাহ, মন্দিরা বেদী, পারমিত শেঠি, প্রয়াত আচলা সচদেব, করণ জোহর, আনাইতা শ্রফ আদাজানিয়া এবং অর্জুন সবলোক-এর মত বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।
সিনেমা প্রসঙ্গে হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের মার্কেটিং ডিরেক্টর মার্ক উইলিয়ামস আগেই বলেছিলেন, লিসেস্টার স্কোয়ারে ‘ডিডিএলজে’ মত সিনেমার মূহুর্ত বন্দি করতে আগ্রহী তাঁরা। উইলিয়ামস এক বিবৃতিতে এও বলেছিলেন, ‘বলিউড জনপ্রিয় সিনেমা নির্মাণের মাধ্যমে সারা বিশ্বব্যাপী যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে, এটি তারই যথাযথ শ্রদ্ধাঞ্জলি। আমার কোনও সন্দেহ নেই যে, এটি বিশ্বজুড়ে ভক্তদের আকর্ষণ করবে।’ যশ রাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট অবতার পানেসার বলেছেন, ‘সিনেস ইন দ্য স্কোয়ার-এ স্থান পাওয়া এমন একটি ভারতীয় ছবির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটা আমার জন্য সম্মানের বিষয়।’
২০২১ সালের প্রথম দিকে এই মূর্তিটি উন্মোচন করা হবে বলে জানা গিয়েছে। উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হবে শাহরুখ খান এবং কাজলকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…