খবর লাইভ : পেট্রল-ডিজেলের দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা বহু দিনের। তারই সমাধানে শহরে ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানাল উব্র। শনিবার সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছেন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তাঁরা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ […]

