খবর লাইভ : নিজের কনভয়ে নয়, এবার মেট্রোতে চেপেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষে পদার্পণ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেই উপলক্ষেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সেই অনুষ্ঠানের শেষ দিন। আর এদিনের অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার সকালে মেট্রোয় চেপে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন নমো। […]

