খবর লাইভ : বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ নিয়ে দুশ্চিন্তায় ছিল রাজ্য। সব থেকে বেশি ঝুঁকিতে ছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। শুক্রবার দুপুরে বাংলাদেশের বরিশালের খেপুপাড়া দিয়ে স্থলভূমিতে ঢুকেছে মিধিলি। তবে এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে আর দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মিধিলির কারণে শনিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। […]

