খবর লাইভ : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত আবারও তৃণমূলকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। শনিবার তিনি টুইটে লেখেন, এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকা বিরোধীদের সাহায্য করবে না। এতে সুবিধা হবে শাসকদলের। কংগ্রেস নেত্রী তথা উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা তৃণমূলকে স্মরণ করিয়ে দেন, এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় রয়েছে। […]

