National Special News Special Reports

ইরান থেকে ফিরে দেশের মাটিতে পা রেখেই ভারত মাতা কি জয় স্লোগান 0 (0)

খবর লাইভ : দুদিনে ইরান থেকে দেশে ফিরলেন কয়েকশো ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। দেশের মাটিতে পা রেখে ভারত ‘মাতা কি জয়’ স্লোগানে বিমানবন্দর চত্বর মুখরিত করলেন উদ্ধার হওয়া ভারতীয়রা। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার […]

games Special News Special Reports

তরুণ ব্রিগেডের দাপটে প্রথম দিনেই চালকের আসনে ভারত 0 (0)

খবর লাইভ : বিরাট কোহলি, রোহিত শর্মার শূন্যস্থান পূরণ করলেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। দুই তরুণ ব্যাটারের শতরানে ভর করে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৩৫৯। ক্রিজে ১২৭ রানে অপরাজিত শুভমন গিল। ৬৫ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ। দুই মহাতারকার অনুপস্থিতিতে […]

International National Special News Special Reports

সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানের অভিযোগের পাল্টা জবাব আন্তর্জাতিক সম্মেলনে দিল ভারত 0 (0)

খবর লাইভ : ভারত-পাকিস্তান সম্পর্কের এক নতুন অধ্যায়ে, ভারত তাজিকিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাজিকিস্তানে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সম্মেলনে বলেন, ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে বেআইনি ও একতরফা সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও দাবি করেন, ভারত জলকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চাইছে, যা পাকিস্তান […]

International Special News Special Reports

ভারত ইসলামাবাদ স্পনসর্ড সন্ত্রাসের সম্মুখীন, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ভর্ৎসনা ভারতের 0 (0)

খবর লাইভ : ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কড়া ভাষায় পাকিস্তানের নিন্দা করেছে৷ ভারত বলেছে, যে দেশ জঙ্গি এবং সাধারণ নাগরিকদের মধ্যে পার্থক্য করে না, তাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই। ভারত উল্লেখ করেছে যে, পাকিস্তানি সেনাবাহিনী এই মাসের শুরুতে ইচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলিতে গোলাবর্ষণ করেছে, সাধারণ নাগরিকদের হত্যা করেছে এবং ইচ্ছাকৃতভাবে […]

National Special News Special Reports

পরমাণু বোমার হুমকি দেয়নি পাকিস্তান,সংসদীয় কমিটির বৈঠকে ব্যাখ্যা বিদেশ সচিবের 0 (0)

খবর লাইভ  :  বিদেশ সচিব বিক্রম মিস্রি সোমবার সংসদীয় কমিটির কাছে ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। এই বৈঠকে পাকিস্তানের পরমাণু হুমকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবি এবং চিনা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মিস্রি জানিয়েছেন,  ভারতীয় সেনাবাহিনী শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আক্রমণ করেছে, […]

National Special News Special Reports

ভারত কোনও ধর্মশালা নয়,শরণার্থী ইস্যুতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 0 (0)

ষখবর লাইভ : ভারত কোনও ধর্মশালা নয়, বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার স্থান নয়, এমন মন্তব্য করে শ্রীলঙ্কার এক নাগরিকের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সাত বছরের সাজা শেষে ওই ব্যক্তি ভারতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। শ্রীলঙ্কার ওই নাগরিক ২০১৮ সালে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হন এবং ইউএপিএ ধারায় সাত বছরের […]

National Special News Special Reports

পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচার শুরু  ভারতের 0 (0)

খবর লাইভ : কেন্দ্রীয় সরকার পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচার শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে, আগামী ২৩ মে থেকে ১০ দিনের জন্য সাতটি দল গঠন করা হয়েছে, যেগুলোর নেতৃত্ব দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এই প্রতিনিধিদলগুলো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের বিভিন্ন রাজধানীতে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই […]

National Special News Special Reports

অপারেশন সিঁদুর নিয়ে বিদেশ মন্ত্রকের স্পষ্ট ব্যাখ্যা 0 (0)

খবর লাইভ : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তানকে সতর্ক করার মন্তব্য ঘিরে বিতর্কের পর, বিদেশ মন্ত্রক  আজ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও বার্তা দেওয়া হয়নি। জয়শঙ্করের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে মন্ত্রক। সম্প্রতি একটি ভিডিওতে জয়শঙ্কর বলেন, অপারেশন সিঁদুরের শুরুতে আমরা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলাম যে, […]

National Special News Special Reports

সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাকিস্তানের কাকুতি-মিনতিতেও অনড় ভারত, জানালেন জয়শঙ্কর 0 (0)

কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান পরিবর্তন না হলে সিন্ধু জলচুক্তি পুনর্বহালের প্রশ্নই ওঠে না—সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তানের আর্জি বা চিঠির ভিত্তিতে নয়, ভারতের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনাতেই সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি ইসলামাবাদ ভারত সরকারকে চিঠি দিয়ে সিন্ধু জলচুক্তি বাতিল না করার জন্য অনুরোধ জানায়। […]

National Special News Special Reports

পাকিস্তানের বিরুদ্ধে ফের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের 0 (0)

খবর লাইভ : ভারত সরকার শনিবার রাতে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এক জরুরি সাংবাদিক বৈঠক করেছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, পাকিস্তান গত কয়েক ঘণ্টা ধরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও […]