খবর লাইভ : বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস একটু ব্যতিক্রমী, প্রথমদিন থেকেই বোঝা গিয়েছিল তা। মুখের কথায় নয়, কাজে করে দেখানোতেই বিশ্বাসী। যেদিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘের দেশে প্রচারে গিয়ে বললেন, “পরেরবার আসলে আপনাদের ভাষাতেই কথা বলব।” ঠিক সেদিনই বাংলার রাজ্যপাল সিদ্ধান্ত নিলেন তিনি বাংলা লেখা এবং বাংলা ভাষায় কথা বলা শিখবেন। […]
Tag: Governor
কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুনঃ জোশীমঠে ধসতে থাকা সব বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। […]
মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
খবর লাইভ : বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। ভাষণ দিলেন মঞ্চের নীচে দাঁড়িয়েই।মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্দে ভারতের পরেই কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার সূচনা করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের […]
দেশকে পথ দেখাবে বাংলা: প্রথম ভাষণে রাজ্যপালের মুখে রাজ্যের প্রশংসা
খবর লাইভ : রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বাংলার ভূয়সী প্রশংসা করলেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত […]
শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন
খবর লাইভ : শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধেয় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়করা। ছিলেন বাংলার সদ্যপ্রাক্তন রাজ্যপাল জগদীপ […]
আচার্য বিল, ফের রাজ্যের বিরুদ্ধে সরব ধনকড়
ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।মঙ্গলবার বিকালে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল রাজভবনে যান। তারা রাজ্যপালকে আচার্য বিল এ সই না করার আর্জি জানান।এরপরই রাজ্যপাল ধনকড় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত।তার আরও অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ধুঁকছে।তার কটাক্ষ, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতির জন্য হাজার হাজার তরুণ-তরুণী বঞ্চিত হচ্ছে। ভোট পরবর্তী অশান্তি ভয়ঙ্কর […]
ট্যাক্সেশন ট্রাইবুনালে নিয়োগের দায়িত্ব রাজ্যপালের থেকে নিজেদের হাতে নিতে তৎপর রাজ্য
খবর লাইভ : রাজ্য বিধানসভায় চলছে বাদল অধিবেশন। সোমবার অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই পেশ হবে ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল ২০২২’। অর্থ দফতরের নিয়ন্ত্রণে থাকা ট্যাক্সেশন (কর) ট্রাইবুনালের চেয়ারম্যান ও জুডিসিয়াল মেম্বার নিয়োগের দায়িত্ব আছেন রাজ্যপাল। কিন্তু রাজ্য তাকে এই পদ থেকে সরাতে চাইছে। সেই কারণেই এই বিলটি পাশ করা হবে […]
বিল নিয়ে রাজ্যপালকে তীব্র কটাক্ষ ব্রাত্যর
খবর লাইভ : ভোটাভুটিতে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল আচার্য বিল। বিল পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বিল পেশ করার সময় রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্যপালকে ‘টুইটার পাল’ বলেও কটাক্ষ করেন। সোমবার বিল পেশের সময় বারবার গুজরাটের উদাহরণ টেনে আনেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানান, গুজরাটেও এই ধরনের বিল […]
রাজ্যে শিক্ষার হাল দেখে ঘুম আসছে না ! মন্তব্য ধনকড়ের
খবর লাইভ : ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত। রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন তিনি। রাজ্যে শিক্ষার হাল দেখে তাঁর ঘুম আসছে না বলেও দাবি ধনকড়ের। রাজ্যপালকে পালটা জবাব দিল তৃণমূল।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে আক্ষেপ করেন রাজ্যপাল। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেই দাবি। এরপরই রাজ্যকে সরাসরি আমন্ত্রণ করে তিনি বলেন, […]
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা মঞ্চে বাংলা-মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল
খবর লাইভ : যিনি মাঝে মধ্যেই বাংলা-বাংলার মুখ্যমন্ত্রী-বাংলার সরকার নিয়ে সরব হন-টুইট করেন, আজ তিনিই বাংলার প্রশংসায় পঞ্চমুখ । বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা মঞ্চে বাংলা-মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল । বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলেন দরাজ শংসাপত্র । বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রশংসা-সাফল্য কামনা করলেন, তাতে হাসি ফুটল স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখেও । মঞ্চ তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]









