খবর লাইভ : ভারতীয় নৌসেনার কৌশলগত তথ্য পাকিস্তানি গুপ্তচরের কাছে পাচারের অভিযোগে গ্রেফতার করা হল নৌসেনা সদর দফতরে কর্মরত এক অসামরিক কর্মীকে। ধৃতের নাম বিশাল যাদব, যিনি দিল্লির নৌসেনা সদর দফতরের ডিরেক্টরেট অফ ডকইয়ার্ড বিভাগে আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। রাজস্থান পুলিশের সিআইডি (নিরাপত্তা শাখা)-র আইজি বিষ্ণুকান্ত গুপ্ত জানিয়েছেন, বিশালের সঙ্গে পাকিস্তানের এক মহিলা […]

