খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের নয়া কুকীর্তি ফাঁস। ইডির দাবি, বিকাশ ভবনে খাস শিক্ষা দফতরের অফিসে বসে চাকরির পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্যও ভুয়ো ‘ইন্টারভিউ’ নিতেন যুব নেতা কুন্তল ঘোষ স্বয়ং। সঙ্গে হাজির থাকতেন সরকারি কর্তারাও।আদতে ইন্টারভিউয়ের নামে হতো চাকরি বিক্রির টাকাপয়সা নিয়ে চূড়ান্ত কথাবার্তা। সেই পর্ব শেষে এসএসসি অফিস থেকে নিয়োগপত্র হাতে পেতেন অনুত্তীর্ণরা। […]

