খবর লাইভ : আর অনেক আগে থেকে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটার চিন্তা নেই। এবার যাত্রার মাত্র ১৫ মিনিট আগেও স্টেশনে পৌঁছে টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা, তাও আবার এক্সপ্রেস ট্রেনে। এই বিশেষ ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল। তবে এই সুবিধা সীমিত কিছু ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপাতত, দক্ষিণ রেল কর্তৃক পরিচালিত আটটি বন্দে ভারত এক্সপ্রেসে […]
Tag: Bande Bharat
বিক্ষোভে আটকে থাকল বন্দে ভারত! পাঁচ ঘণ্টা পর গড়াল ট্রেনের চাকা
খবর লাইভ : ছুটির দিন সাতসকালে বীরভূমের মুরারই স্টেশনে রেল বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।পাঁচঘণ্টা টানা বিক্ষোভের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।দীর্ঘক্ষণ পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। আরও […]
ট্রায়াল রানেই কাঁচ ভাঙল পাটনা-রাঁচি রুটের বন্দে ভারতের!
খবর লাইভ : পাটনা থেকে রাঁচি রুটে বন্দে ভারতের ট্রায়াল রানেই হোঁচট! ভেঙে দেওয়া হল কাঁচ।রবিবার ঝাড়খণ্ডের বারকাকানা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রথম বগির গেটের কাছে থাকা কাঁচে পাথরটি এসে লাগে। কিন্তু কীভাবে এটা হল তা এখনও স্পষ্ট নয়, কারণ বাইরে থেকে কেউ পাথর ছুঁড়েছে নাকি কোনওভাবে পাথর ছিটকে এসে লেগেছে সেটা […]
দুর্ঘটনার জের, জাজপুরে চার ঘণ্টা ঠায় দাঁড়িয়ে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস
খবর লাইভ : যাত্রা শুরু হতে না হতেই বিপত্তির মুখে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস । জানা গিয়েছে, পুরী থেকে রওনা হয়ে হাওড়া আসার পথে বিকট আওয়াজ করে থমকে গেল ট্রেনটি। প্রাকৃতিক দুর্যোগে ওভারহেড তারে গাছ পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। তিন ঘণ্টা হতে চলল,এখনও দাঁড়িয়ে আছে হাওড়া মুখী বন্দে ভারত। সন্ধ্যে হয়ে যাওয়ায় […]
দলীয় নেতৃত্বের উল্টো সুর, বন্দে ভারতে হামলার সিআইডি তদন্তের দাবি সুভাষ সরকারের
খবর লাইভ : বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় যেখানে এনআইএ, সিবিআই তদন্তের দাবি করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তখন তার উল্টো পথে হেঁটে সিআইডি তদন্তের দাবি আস্থা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । তাঁর কথায়, “বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিক”। […]
তৃতীয় দিনে দ্বিতীয়বার ভাঙল বন্দে ভারত ট্রেনের জানলার কাঁচ !
খবর লাইভ : সাধারণ মানুষের আক্রমণের লক্ষ্য কি হয়ে উঠছে বন্দে ভারত ? সোমবার ট্রেনটির দরজায় পাথর ছোঁড়ার ঘটনার পর মঙ্গলবার নজরে এসেছে একটি কোচের জানালার কাঁচ ভাঙা, তাই এই প্রশ্ন উঠছে। নতুন করে বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয। জানা গিয়েছে, মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে পৌঁছনোর পর ট্রেনটি পরিষ্কার করার […]
ভাঙল বন্দে ভারতের দরজার কাঁচ! কীভাবে জানেন ?
খবর লাইভ : শৌচাগারে জলের অভাব, খাবার ঘিরে বিতর্ক আগেই ছিল। এবার সাধারণ যাত্রী নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনে ঘটল আরও বিপত্তি। পাথর ছুড়ে ভাঙা হল ট্রেনের দরজা। সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি দরজারই কাচ ভেঙেছে। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। আরও […]







