এবার অনলাইনে নথি জমার সুযোগ ও ওটিপি-নির্ভর এই নতুন প্রক্রিয়া কমিশনের

খবর লাইভ : সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। এবার থেকে ‘এসআইআর’ সংক্রান্ত শুনানি বা কোনও নোটিশ জারি হয়েছে কিনা, তা জানার জন্য আর সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না। স্রেফ একটি ক্লিকের মাধ্যমেই নিজের স্ট্যাটাস যাচাই করতে পারবেন ভোটাররা।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা এখন সরাসরি eci.gov.in পোর্টালে গিয়ে চেক করতে পারবেন তাঁদের নামে কোনও হেয়ারিং বা শুনানির নোটিশ রয়েছে কিনা। মূলত ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন বা কোনও অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধুমাত্র নোটিশ দেখাই নয়, কমিশন যদি কোনও নির্দিষ্ট নথি বা ডকুমেন্টস দাবি করে, তবে তাও এই পোর্টালের মাধ্যমেই আপলোড করা যাবে। ভোটারদের আপলোড করা সেই নথি সরাসরি অনলাইনে যাচাই করে নেবে কমিশন। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কমবে হয়রানি। তবে এই পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক নম্বর বা ভোটার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। কারণ, পুরো প্রক্রিয়াটি হবে ওটিপি নির্ভর। এক নজরে নতুন পরিষেবার সুবিধাগুলি হল, নোটিশ জারি হয়েছে কিনা তা স্বচ্ছভাবে পোর্টালে দেখা যাবে।

এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তি সশরীরে উপস্থিত না হয়েও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন অনলাইনেই নথি যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেবে।
এই পদক্ষেপের ফলে শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago