সিঙ্গুরে ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি থেকেই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক মোদির

খবর লাইভ :  হুগলির সিঙ্গুরে ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি থেকেই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে তাঁর নতুন স্লোগান, ‘‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’’। তাঁর স্পষ্ট বার্তা, বিহারের মতো বাংলা থেকেও ‘মহা জঙ্গলরাজ’ বিদায় করতে মানুষ প্রস্তুত। সভার শুরুতেই আবেগঘন প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে কামাখ্যার পবিত্র ভূমিতে ছিলাম, আর এখন বাবা মহাদেবের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি। সিঙ্গুরের মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত।” এরপরই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন তিনি। বিহারের প্রসঙ্গ টেনে মোদী বলেন, “বিহারে জঙ্গলরাজের অবসান হয়েছে। এবার পালা পশ্চিমবঙ্গের। টিএমসি-র মহা জঙ্গলরাজ বিদায় করতে রাজ্যের মানুষ তৈরি।”

‘বন্দে মাতরম’ ও বাংলার সংস্কৃতি বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হুগলির সঙ্গে এই মন্ত্রের গভীর সম্পর্কের কথা স্মরণ করান। তিনি বলেন, “বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আমাদের সরকারের উদ্যোগেই বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে।”

শিল্প ও কৃষিতে নতুন দিশা সিঙ্গুরের কৃষি ও শিল্পের মেলবন্ধনের স্বপ্ন দেখিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “পাটশিল্প, ধনিয়াখালির তাঁত এবং হুগলির আলু-পেঁয়াজ রপ্তানি এক নতুন দিশা দেখাবে। বাংলার কৃষকরা বিশ্বব্যাপী স্বীকৃতি পাবেন, এটাই আমার স্বপ্ন।” তবে তাঁর সতর্কবাণী, “বাংলায় শিল্প ও বিনিয়োগ তখনই আসবে, যখন এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দাঙ্গাকারী ও মাফিয়ারা এই ভূমিকে নিজেদের অভয়ারণ্য মনে করছে।”

সন্দেশখালি ও অনুপ্রবেশ নিয়ে তোপ রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং নারী নিরাপত্তা ইস্যুতেও এদিন সুর চড়ান মোদী। সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলার যুবসমাজ মেধার ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত। সন্দেশখালির ঘটনা এবং নিয়োগ দুর্নীতিতে মানুষ বীতশ্রদ্ধ।” অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে মোদি বলেন, “অনুপ্রবেশকারীরাই তৃণমূলের আসল ভোটব্যাঙ্ক। সীমান্তের সুরক্ষার জন্য ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দিতে বারবার জমি চাওয়া হলেও তৃণমূল সরকার তা দেয়নি।

সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলেই প্রতিটি জেলায় উন্নয়ন হবে এবং মানুষ ‘আসল পরিবর্তন’ দেখতে পাবে।” বঙ্গ বিজেপি এবারও কেন্দ্রীয় নেতৃত্বের সভার ওপরই নির্ভশীল তা বলার অপেক্ষা রাখে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago