খবর লাইভ : দীর্ঘদিনের জল্পনায় অবশেষে সিলমোহর। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। শুক্রবার দলীয় তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি পর্যন্ত এই পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। তার পরের দিন অর্থাৎ ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।
জানা গিয়েছে, সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির অন্দরে তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলের নজর এখন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রক্রিয়ার দিকে। কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি, তা নিয়ে রাজনৈতিক মহলেও কৌতূহল তুঙ্গে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই মনোনয়ন যাচাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। সব কিছু ঠিকঠাক চললে ২০ জানুয়ারিতেই স্পষ্ট হয়ে যাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…